Friday, April 17, 2026
- Advertisement -

অনলাইনে গেম খেলার চক্রের আড়ালে প্রতারণার ফাঁদ, প্রতারণার শিকার ভিন রাজ্যের এক পড়ুয়া।

- Advertisement -

অনলাইনে গেম খেলার চক্রের আড়ালে প্রতারণার ফাঁদ, প্রতারণার শিকার ভিন রাজ্যের এক পড়ুয়া। শনিবার বারাসত থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত মহিলাকে।

অনলাইন গেমের মাধ্যমে প্রতারণার শিকার অন্ধ্রপ্রদেশের গুনটুর জেলার এক পড়ুয়া। পড়ুয়ার পরিবারের সদস্যদের অভিযোগ,অন লাইন গেমের মাধ্যমে আলাপ হয় পশ্চিমবঙ্গের বারাসাত পুলিশ স্টেশনের আওতাধীন কাজীপাড়ার এক মহিলার সাথে। মহিলা বিবাহিত বলে জানা যায় পুলিশ সূত্রে।অনলাইনে গেমকে কেন্দ্র করে সাক্ষাৎ এরপর প্রেমালাপে যুক্ত হয় ওই পড়ুয়া। এরপর প্রেমের ফাঁদে ওই পড়ুয়ার কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই মহিলা। এছাড়াও হাতিয়ে নেওয়া হয় মোবাইল ফোন।

অন্যদিকে বেশ কিছু দিন ধরে বারাসতের বাড়িতে এসে বসবাস শুরু করেন ওই পড়ুয়া। এই খবর পেয়েই বারাসাত থানায় এসে অভিযোগ জানায় পড়ুয়ার পরিবার। তারপরে বারাসত থানা অভিযুক্ত মহিলাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিকে প্রাপ্ত বয়স্ক না হওয়ার কারণে ওই পড়ুয়াকে প্রথাগত ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।আজই অভিযুক্ত মহিলাকে বারাসত আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments