Monday, February 16, 2026
- Advertisement -

অবশেষে চালু হলো বালি ব্রিজ 

- Advertisement -

অবশেষে চালু হলো বালি ব্রিজ

গত চারদিন ধরেই বন্ধ ছিল বালি ব্রিজ। যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না। অবশেষে স্বস্তি সোমবার সকাল থেকে। উল্লেখ্য, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট-বালিহল্ট রোডের সিসিআর-১৫ সেতুর আধুনিকীকরণের কাজের জন্য ১০০ ঘণ্টার মেগাব্লক করা হয়। দিন-রাত পালা করে প্রায় ১,০০০ জন শ্রমিক কাজ করেন। ব্রিজের পুরনো গার্ডার এবং ব্যালাস্ট কেটে অপসারণ করা হয়েছে। নতুনভাবে বসানো হয়েছে ব্যালাস্ট এবং গার্ডার।

রিপোর্ট অনুযায়ী, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে থাকা প্রায় ৯৫ বছরের পুরনো রেল ব্রিজের গার্ডার বদলের কাজ শেষ হয়ে যায় আজ ভোর ৪টের মধ্যেই।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল বালি ব্রিজের ওপর দিয়ে। এরই সঙ্গে বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি যাওয়ার অংশটি বন্ধ রাখা হয়েছিল যান চলাচলের জন্যে। রেললাইন পরিবর্তনের কাজের জন্যই বন্ধ ছিল ব্রিজ। এদিকে বালি ব্রিজ দিয়ে রেল চলাচল বন্ধ থাকার জেরে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে ডানকুনি-শিয়ালদা শাখার যাত্রীদের। তবে আজ ভোরের আগেই রেলের কাজ শেষ হয়।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সোমবার (২৭ জানুয়ারি) ভোর চারটের মধ্যে কাজ শেষ করার যে কথা ছিল, তার আগেই যাবতীয় কর্মকাণ্ড শেষ হয়ে যায়। এই আবহে সপ্তাহের প্রথম কর্মদিবসেই স্বাভাবিক ছন্দে ফিরেছে শিয়ালদা-ডানকুনি লাইনের লোকাল ট্রেন পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments