টিভি ২০ বাংলা ডেস্ক :- অভ্যেস করুন কাঁচা লঙ্কা খাওয়ার মুক্তি পাবেন ৬টি মারাত্মক রোগ থেকে । ঝালপ্রেমীদের জন্য আসলো সুখবর।কাঁচা লঙ্কা খেলে ৬টি মারাত্মক রোগ থেকে দূরে থাকবেন। আর যারা ঝাল খেতে পছন্দ করেন না তারাও আজ থেকে খাওয়ার অভ্যাস করুন।
ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম:
কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে।
হার্ট ভালো রাখে: নিয়মিত দুটি করে কাঁচা লঙ্কা খেলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। কাঁচা লঙ্কায় থাকা বেশকিছু উপকারী উপাদান একদিকে যেমন রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে ফেলে, তেমনি ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকেও খেয়াল রাখে। শুধু তাই নয়, কোনোভাবেই যাতে ব্লাড ক্লট না হয়, তাও সুনিশ্চিত করে এই সবুজ সবজি। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা যায় কমে।
সাইনাসের কষ্ট কমাতে জুড়ি নেই: কাঁচা লঙ্কায় রয়েছে ক্যাপসিসিন নামক একটি উপাদান, যা ঝাল স্বাদের কারণ। এই ক্যাপসিসিন কিন্তু শরীরের নানাবিধ উপকারেও লাগে। যেমন,- এই উপাদানটি শরীরে প্রবেশ করা মাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায়। ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমতে সময় লাগে না।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: প্রতিদিন অন্তত দুটি কাঁচা লঙ্কায় খেলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে কোনো রোগ-জীবাণু শরীরের ক্ষতি করতে পারে না। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ইমিউনিটি বাড়ায় না, সেই সঙ্গে দৃষ্টিশক্তি ভালো করতে এবং ত্বককে সুন্দর করে তুলতেও সাহায্য করে।
স্ট্রেস কমে: মন খারাপ হলে দ্রুত একটি কাঁচা লঙ্কায় খেয়ে ফেলুন। দেখবেন মন-মেজাজ একেবারে চনমনে হয়ে উঠবে। এই প্রাকৃতিক উপাদানটি খাওয়া মাত্র এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে বাড়ে আনন্দ।
ডায়াবেটিস দূরে থাকে: কাঁচা লঙ্কায় বিভিন্ন উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে স্বাভাবিকভাবেই ডায়াবেটিসের মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না।

