Tuesday, February 17, 2026
- Advertisement -

অমাবস্যার আঁধারে দেবীর মহিমা কৌশিক অমাবস্যায় ভক্তির জোয়ার ছড়ালো দেশে

- Advertisement -

অমাবস্যার আঁধারে দেবীর মহিমা কৌশিক অমাবস্যায় ভক্তির জোয়ার ছড়ালো দেশে

 

নিউজ ডেস্ক :- আজ কৌশিক অমাবস্যা। অমাবস্যার অন্ধকারকে ভেদ করে দেবী শক্তির আরাধনা জেগে ওঠে দেশের নানা প্রান্তে। শাস্ত্র মতে, এই তিথি দেবী কৌশিকীর মহিমা স্মরণের দিন। ভোর থেকেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে পুজো-অর্চনা, দীপদান আর বিশেষ উপাচার। বিশ্বাস, আজকের দিনে মা কৌশিকীর আরাধনা করলে দূর হয় জীবনের অশুভ শক্তি ও বাধা।

 

পৌরাণিক কাহিনি অনুযায়ী, মহিষাসুর বধের জন্য দেবী শক্তির আবির্ভাব হয়েছিলেন কৌশিকী রূপে। সেই থেকে এই অমাবস্যা পায় বিশেষ তাৎপর্য। ভক্তদের বিশ্বাস, এই রাতে দীপ জ্বালিয়ে আরাধনা করলে সৌভাগ্য, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়।

 

আজকের দিনে বহু ভক্ত গঙ্গাস্নান করে, উপবাস থেকে পূজা করেন। মন্দির ছাড়াও বহু বাড়িতে মা কৌশিকীর পূজা হয়, বিশেষ করে শস্য, ফল আর নানা উপাচার দিয়ে। দক্ষিণ ভারতে এই দিন শনি ও কালীর আরাধনাও হয়।

 

অমাবস্যার অন্ধকারকে শক্তির আলোয় ভরিয়ে তুলতে আজ রাত জুড়ে চলবে শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ ও দীপান্বিতা উৎসব। জ্যোতিষ শাস্ত্রমতে, এই সময় মহাদেব ও দেবী শক্তির আরাধনা জীবনের অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে আহ্বান করে।

কৌশিক অমাবস্যা শুধু ধর্মীয় নয়, সামাজিক দিক থেকেও মিলনমেলার উৎসব। ভক্তদের কণ্ঠে এক সুর—“অমাবস্যার আঁধারে মা’র মহিমা ছড়াক, শক্তি দাও আমাদের জীবনে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments