Saturday, February 7, 2026
- Advertisement -

অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায় , অভিযুক্ত দেহরক্ষীও 

- Advertisement -

অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের শান্তিনিকেতন থানায় , অভিযুক্ত দেহরক্ষীও

মনিপুষ্পক খাঁ, নিউজডেস্ক: বিশ্ব বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। অভিযোগ হয়েছে তাঁর দেহরক্ষীর বিরুদ্ধেও।

জানা গেছে, বোলপুরের শান্তিনিকেতনে চলছিল অরিজিৎ সিংয়ের শুটিং। অভিযোগ, সেই সময় নিজের কর্মক্ষেত্রে যাচ্ছিলেন স্থানীয় সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা তিনি। সে সময় কমলাকান্ত কে বাধা দেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা ৷ এমনকি তাঁর অভিযোগ তাঁকে চ্যাং দোলা করে সরিয়ে দেওয়া হয়। এরপরেই তিনি পুলিশের দারস্থ হন ৷

কমলাকান্ত লাহা এদিন সংবাদ মাধ্যমে বলেন – “আমি নিজের কাজে যাচ্ছিলাম ৷ রাস্তা আটকে শুটিং চলছিল ৷ আমার কাজের জন্য খুব তাড়া ছিল ৷

আমি যাওয়ার পথ চাইলাম ৷ অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বলেন 5 মিনিট অপেক্ষা করতে ৷ আমি দাঁড়িয়ে গেলাম। কিন্তু, ওরা অনেক দেরি করছিল ৷ আমি আবার যাওয়ার রাস্তা চাই ৷ তখন বলল 30 মিনিট দাঁড়াতে হবে ৷ আমার কাজের চাপ ছিল আমি যেতে গেলেই ওনার রক্ষীরা এসে আমার হাত মচকে তুলে নিয়ে পুলিশের গাড়িতে চাপাতে যায় ৷ আমাকে হেনস্থা করে ৷ আমার সোনার আংটি হারিয়ে যায় ৷ আমি একজন শিল্পী, আরেকজন শিল্পী আমার সঙ্গে এই ব্যবহার করে কীভাবে ? আমি শান্তিনিকেতন থানায় এই জন্যই অভিযোগ করেছি।

ঘটনায় বীরভূম জেলা পুলিশ সুপার বলেন – “অভিযোগের বিষয়টি সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।”

উল্লেখ্য, কয়েক মাস ধরেই শান্তিনিকেতনে আসা যাওয়া করছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ৷ জানা গিয়েছে, কোনও এক শুটিংয়ের কাজে ব্যস্ত তিনি ৷ ১৩ অগস্ট শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল। শুটিংয়ে অংশ নিয়েছিলেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। এদিন পদ্মশ্রী প্রাপ্ত আন্তর্জাতিক মানের সংগীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরই রীতিমতো শোরগোল পরে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments