Friday, April 17, 2026
- Advertisement -

‎আকস্মিক পদত্যাগ করলেন রাজ্যপাল সি‌ ভি আনন্দ বোস 

- Advertisement -

‎আকস্মিক পদত্যাগ করলেন রাজ্যপাল সি‌ ভি আনন্দ বোস

‎অনন্যা ব্যানার্জী,কলকাতা : পদত্যাগ‌ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস। গত বৃহস্পতিবার ৫ই মার্চ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি।

‎ সি ভি আনন্দ বোস এর আকষ্মিক পদত্যাগের কারণ এখনো অষ্পষ্ট । প্রসঙ্গত তিন বছর আগে ২০২২ সালের নভেম্বরে রাজ্যপাল নিযুক্ত হন তার কার্যকালের এখনো প্রায় ২০ মাস বাকি ‌‌। হঠাৎ মাঝপথে কেন পদত্যাগ তা অজানা। বাংলা ভাষার দিকে টান থেকে তিনি শেখার জন্য হাতেখড়ি নেন। এমনি চেয়েছিলেন কেরল থেকে ভোটাধিকার এরাজ্যে অনতে। বাংলার দত্তক পুত্র হতে চেয়েছিলেন তিনি, তবে মাঝপথে কেন এমন পদক্ষেপ?

 

‎আকস্মিক পদত্যাগে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন ‘আমি স্তম্ভিত ও গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ জানা নেই। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যে আসন্ন বিধানসভার নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না’।

‎ তিনি‌ আরো লেখেন , ‘এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় নীতিগুলিকে সম্মান করতে হবে, গণতান্ত্রিক রীতিনীতি মানতে হবে এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আরএন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রচলিত নীতি মেনে তিনি এ বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments