আগামী ১৭-২১ ফেব্রুয়ারি BSF ও BGB-র উচ্চ পর্বের বৈঠক দিল্লিতে
বেশ কয়েক বছর পরে আবার মুখোমুখী বসতে চলেছে BSF ও BGB। এই নিয়ে দুই দেশের সমাজ মাধ্যমে প্রচুর লেখা হচ্ছে। বিজিবির এবং বিএসএফ প্রধানদের বৈঠক হওয়ার কথা ছিল গতবছরের ডিসেম্বরেই। তবে সেই বৈঠক সময়মতো হয়নি। তবে ফেব্রুয়ারিতেই সেই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও সেই বৈঠকের সম্ভাব্য তারিখ নিয়ে নির্দিষ্ট কোনও জবাব দিতে পারেনি ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এই আবহে বৈঠক নিয়ে মুখ খুলল বাংলাদেশ। এই মুহূর্তে এই দুই শেষের দ্বিপাক্ষিক সম্পর্ক মোটেই ভালো নয়। সেই পরিস্থিতিতে এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশ প্রশাসন স্পষ্ট করেই বলেছে, আলোচনা হবে খোলা মনে। বিজিবি ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকির ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই। বিজিবি প্রধানের ভারত সফরের খবর নিয়ে বাংলাদেশে জোর চর্চা চলছে। প্রসঙ্গত, বাংলাদেশের সংবাদমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই আবহে বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিতে সোশ্যাল মিডিায় পোস্ট করেছে বিজিবি। দাবি করা হয়েছে, বিভ্রান্তিকর খবর প্রকাশ করে মানুষের মনে বিজিবির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে। ১৯৯৩ সালে নয়াদিল্লি ও ঢাকায় বিএসএফ এবং বিজিবির শীর্ষ কর্তাদের দ্বিবার্ষিক সভা করার সিদ্ধান্ত হয়েছিল। তারপর সম্প্রতি বাংলাদেশের তরফ থেকে দাবি করা হয়েছে, ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

