Monday, February 16, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

আজকের আবহাওয়া

এ বছর একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার জন্য সেভাবে জমিয়ে শীত পড়লো না। শীত আসছে আর যাচ্ছে করেই দু’মাস কাটিয়ে দিলো।

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই ভরা মাঘ মাসে রীতিমতো ঘাম ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই গরম আগামী দিনে আরও বাড়বে। আগামী দু’দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে চলেছে। যদিও আগামী ২৬ জানুয়ারির পর থেকে আবার তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে প্রবল কুয়াশায় দৃশ্যমানতা একেবারে কমে গেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীদিনে সর্বনিম্ন তাপমাত্রার দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও কমে যেতে পারে। তবে এই সময় দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। আপাতত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া।

অন্যদিকে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই চলতি সপ্তাহ পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নতুন সপ্তাহে অর্থাৎ সোমবার, মঙ্গলবার থেকে দার্জিলিং এবং কালিম্পং-এর একটি বা দুটি অংশে তুষারপাতের সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা মোট ছ’টি জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments