Saturday, March 14, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

আবার শীত কিছুটা ফিরে এসেছে। গত দুদিন বেশ ঠান্ডার আমেজ। আবার রাতের দিকে ও সকালে গায়ে চেপেছে সোয়েটার।

শনিবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঠান্ডার আমেজ। তাহলে কি এবার জোরসে কামড়? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে কমতে পারে। অর্থাৎ জোড়ালো হবে ঠান্ডার আমেজ।

আজ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। ১১ ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। ফলত শীতের আমেজ সাময়িক।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে আরও নেমেছে তাপমাত্রা। আগামী ২ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ৩-৫ ডিগ্রি করে কমতে পারে। ১১ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর সহ একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments