Saturday, March 14, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

শীত বিদায় নেবার আগে আবার একটু হাল্কা কামড় বসিয়েছে। সকালে বেশ কুয়াশা। বেলা বাড়লে সূর্যের তাপ বেশ ভালো।

১৩ তারিখ সকালে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, বিদায়বেলায় ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে। তবে শীতের আর কামব্যাক হবে না। তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে ফিরবে না। আর ফেব্রুয়ারীর শেষেই শীতের পাকাপাকি বিদায়। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও হতে পারে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি নামতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments