Tuesday, February 17, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

গত ৪/৫ দিনের আবহাওয়ার গতি প্রকৃতি একই রকম। শীত সামান্য ফিরে এসেছে। সকালের দিকে ব্যাপক কুয়াশা।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। নতুন সপ্তাহেই আবহাওয়ার আমূল বদলের পূর্বাভাস। কলকাতা সহ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ১৯ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। পরদিন অর্থাৎ ২০ তারিখও ভিজবে একাধিক জেলা। ১৯ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়ায়। ২০ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। এদিন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আপাতত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবর্তের ডবল ডোজে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) কিছুটা কমেছে তাপমাত্রা। মনোরম আবহাওয়া রয়েছে উত্তরের জেলাগুলিতে। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরেও। বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments