Tuesday, February 17, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

এবার গরম দুয়ারে। মজার সময় শেষ। আজ শিবরাত্রিতে একটা ঠান্ডার আমেজ থাকবে। তারপরেই তাপমাত্রা বাড়তে থাকবে।

হাওয়া অফিস পরিষ্কার জানিয়েছে, রাজ্যে আর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনাই নেই। সময় যত গড়াবে ততই পাল্লা দিয়ে বাড়বে গরম। মার্চ (March) মাসের শুরু থেকেই রাজ্যে পাকাপাকিভাবে গরম পড়তে পারে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।  মাঝের কয়েকটা দিন ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কিছুটা কমলেও বুধবার থেকেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

সপ্তাহের শেষে অর্থাৎ মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে বলে জানিয়ে দিয়েছে আলিপুর। তবে মার্চের মাঝামাঝি সময় থেকেই গরমের দাপট বাড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।

অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি দার্জিলিংয়ের কিছু কিছু পার্বত্য এলাকায় নতুন করে তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে বলে খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments