Tuesday, February 17, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

 

দক্ষিণবঙ্গে মানুষের ঘরে ঘরে ফ্যানের ঘোরা শুরু হয়েছে। শীত আর ফিরে আসছে না। এবার এগিয়ে চলবে গরমের দাপট।

রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, বাংলা থেকে এবারের মত বিদায় নিয়েছে শীত। এবার লাফিয়ে তাপমাত্রা বাড়বে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গোটা দক্ষিণবঙ্গেই ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। মার্চের শুরুতেই তাপমাত্রা ৩৩-৩৪ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। আজ শহর কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মার্চের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে আজ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। যার জেরে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। ৪ এবং ৫ মার্চ ফের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে (North Bengal Weather)। আজ মূলত দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments