Tuesday, February 17, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

আজকের আবহাওয়া

আবার কিছুটা শীতর আমেজ ফিরে এসেছে। বুধবার রাত থেকেই আবার উত্তুরে বাতাস শুরু হয়েছে। তাপমাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অফিস সূত্রে খবর –

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সপ্তাহান্তে আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। উইকেন্ডে ফের তাপমাত্রা চড়বে।

আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। এরই সাথে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলায় কুয়াশার থাকবে সকালের দিকে।

অন্যদিকে,উত্তরবঙ্গে (North Bengal Weather) মনোরম আবহাওয়া রয়েছে। বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে সেভাবে নেই। তাপমাত্রারও খুব একটা হেরফের লক্ষ্য করা আগামী কয়েক দিনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments