Monday, February 16, 2026
- Advertisement -

আজকের আবহাওয়া

- Advertisement -

আজকের আবহাওয়া

কথা ছিল শনিবার থেকে আবার পারদের কিছুটা পতন হবে। কিন্তু এর মধ্যেই এসে উপস্থিত পশ্চিমি ঝঞ্ঝা। ফলে পারদ নামার সম্ভাবনা কম।

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, মাঘের শুরুতেই ফের বাংলায় শীতের দাপটের আশা থাকলেও তেমনটা হচ্ছে না। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার বাধায় শীতের দাপট থমকে গিয়েছে। ফলে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা কম বলছে হাওয়া অফিস। তবে জাঁকিয়ে না পড়লেও শীতের আমেজ থাকবে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। সকালের দিকে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। থাকবে কিছুটা ঠান্ডার আমেজও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ শনিবারও পারদ এর মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ভোরের দিকে অন্যান্য জেলার মতোই কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিস্কার হয়ে যাবে।

অন্যদিকে উত্তরবঙ্গে সকালের দিকে ঠান্ডার আমেজ বেশ ভালোই রয়েছে। তবে বেলা বাড়লেই বদলে যাচ্ছে আবহাওয়া। ফলে এখনও পর্যন্ত ঠান্ডা দাগ কাটতে পারেনি। অন্যদিকে সকালের দিকে উত্তরের একাধিক জেলার জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল – মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments