আজকের বাজেটে অতিরিক্ত কি পেতে চলেছে বাংলা – রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা
আর কয়েক ঘন্টার পরেই পেশ করা হবে এ বছরের আর্থিক বাজের। আজ বিকেল চারটেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই বাজেট তৈরির নেপথ্য মানুষটি অবশ্যই মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। বাজেটের একটা সম্ভাব্য ছবি তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন –
* ভোট বছর, তাই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার (lakshmir bhandar- West Bengal budget 2025) প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণা হতে পারে। তা বাড়তে পারে ৫০০ টাকা পর্যন্ত।
* স্বাস্থ্য সাথী খাতে নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে।
* আবাস যোজনা খাতে এ বছর ১২ লক্ষ পরিবারকে টাকা দিয়েছে সরকার। আগামী অর্থবর্ষের জন্য নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।
* আরজি করের ঘটনার প্রেক্ষাপটে বাজেটে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়াতে বড় বরাদ্দ ঘোষণার সম্ভাবনা রয়েছে।
* সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ (West Bengal Budget – DA) এক ধাক্কায় ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হতে পারে।
* অঙ্গনওয়াড়ি কর্মী ও শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানোর ঘোষণা হতে পারে।
* শিল্প সংস্থার জন্য উৎসাহ তথা ইনসেনটিভ স্কিম ঘোষণা করতে পারে সরকার।
* ৫০ হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণা হতে পারে বাজেটে।

