আজ থেকেই যুব সাথি; ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনন্যা ব্যানার্জী, কলকাতা: সময়ের আগেই যুবসাথী। আজ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে মাসিক ১৫০০ টাকা। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৭ মার্চ থেকেই এই ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী এই টাকা ১ লা এপ্রিল ২০২৬ থেকে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ ৭ ই মার্চ থেকেই ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হয়েছে।
২১ থেকে ৪০ বছর বয়সী রাজ্যের যে সমস্ত বেকার যুবক-যুবতী ‘এমপ্লয়মেন্ট ব্যাংক-এ নাম নথিভুক্ত করেছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মাননীয়া বলেছেন স্কলারশিপ পায় তাদের ও দেওয়া হবে , কারণ তাদের পড়াশোনা এর সুবিধার্থে দেওয়া হয় । কিন্তু এটা ছাড়া অন্য কোনো প্রকল্প যেমন লক্ষী ভাণ্ডার বা অন্য তাহলে তারা এই টাকা থেকে বঞ্চিত হবেন। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা।
ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে তাঁর এই ঘোষণা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আজ থেকে টাকা অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলেও উঠে আসছে একাধিক প্রশ্ন। আবেদন শেষ হওয়ার পরেও ওয়েবসাইট থেকে স্ট্যাটাস আপডেট হয়নি। এখনো সব আবেদন এন্টি হয়েছে কি? এন্টি না হয়ে থাকলে কি ভাবে সরাসরি দেওয়া হবে যুবসাথী?

