Tuesday, February 17, 2026
- Advertisement -

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা – সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ 

- Advertisement -

আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা – সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ

শুরু হয়ে গেলো ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে কয়েক লক্ষ মানুষের উদ্বেগ। আজ প্রথম দিন প্রথম ভাষার(বাংলা) পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নজরদারি। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আগামী ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ পুরুষ ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ মহিলা পরীক্ষার্থী রয়েছে। মোট ২৬৮৩ কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত কয়েক বছর ধরেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ বছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২৫ হাজারের মতো বেশি। কিন্তু কেন এই পরিসংখ্যান? তা নিয়ে গবেষণা করবেন সমাজতত্ত্ববিদেরা।

তবে একটা বিষয় পরিষ্কার এটা নারী শক্তি বিকাশের এটা একটা লক্ষণ। পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় প্রবেশ করানো হবে। পরের দিন থেকে সকাল ১০টায় প্রবেশ করানো হবে। পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের তরফে সাফ নির্দেশ, কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। টোকাটুকি রুখতে টয়লেটে বিশেষ নজর রাখা হবে, কারণ সেখানে অনেকে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে। এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারের তরফে বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রতিদিন অর্থাৎ ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে। চালু হয়েছে কিছু হেল্প লাইন নম্বর। হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। কলকাতা পুলিশেরও হেল্পলাইন নম্বর রয়েছে। এটি হল ৯৪৩২৬১০০৩৯।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments