Tuesday, February 17, 2026
- Advertisement -

আজ সারাদিনের আবহাওয়া পূর্বাভাস

- Advertisement -

আজকের আবহাওয়া পূর্বাভাস

বিদায় বেলায় শীত আবার একটু নাড়া দিয়ে যাচ্ছে। যে গরম পড়ে গিয়েছিল তা কিছুটা কমেছে। একটা হাল্কা উত্তুরে বাতাস আবার প্রবাহিত হচ্ছে।

আলিপুর আবহাওয়া অফিস মঙ্গলবার বলে, কিছুটা শীত ফিরবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে বেশিদিন তা স্থায়ী হবে না। আগামী সপ্তাহেই শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে। আজ থেকেই দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা। ফিরবে শীতের আমেজ।

দু’-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে কলকাতাতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলায় তাপমাত্রাও নামতে পারে। তবে শীতের কামব্যাকের কোনো সম্ভাবনা আর নেই। কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে ফেব্রুয়ারীর পনেরো তারিখের দিকেই পাকাপাকিভাবে বিদায় নিতে পারে শীত।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। তবে বৃষ্টি না হলেও থাকবে কুয়াশার দাপট। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal Weather) এখনও জমিয়ে শীতের আমেজ রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার দাপট থাকবে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments