Saturday, March 14, 2026
- Advertisement -

আপনি কি জানেন ১ লিটার পেট্রোল বিক্রি করে পাম্প পায় প্রায় ২ টাকা

- Advertisement -

 

আপনি কি জানেন ১ লিটার পেট্রোল বিক্রি করে পাম্প পায় প্রায় ২ টাকা

পেট্রোলকে বলা বয় তরল সোনা। মাটির নিচ থেকে অপরিশোধিত পেট্রোল তোলার পরে তা বহু হাত হয়ে শেষে আসে আপনার গাড়িতে। পেট্রোলের দাম কিন্তু একেবারে ঠিক হয় বিশ্ব বাজারের দামের নিরিখে। যত টাকায় অপরিশোধিত তেল বিশ্ব বাজার থেকে আমদানি করে ভারত, তার ভিত্তিতেই গোটা দেশে নির্ধারিত হয় লিটার প্রতি দর।

অপরিশোধিত তেলকে কিনে এনেই যে সাধারণের জন্য পাঠিয়ে দেয় কেন্দ্র এমনটা নয়। আমরা যে পেট্রোল ব্যবহার করে থাকি, তা তৈরি হওয়ার আগে একাধিক প্রক্রিয়া চলে এই অপরিশোধিত তেলের উপর। তারপর গিয়ে সেখান থেকে পেট্রোল-ডিজেল তৈরি করে সাধারণের জন্য তা বাজারে ছেড়ে দেয় কেন্দ্র। বলে রাখা ভাল, এই পরিশোধিত তেলের বাজারিকরণের সময় কেন্দ্র ও রাজ্য, দুই তরফ থেকেই পেট্রোল-ডিজেলের উপর কর চাপানো হয়ে থাকে।

সরকারই যখন এই তেলের দাম নির্ধারণ করে দেয়, তাহলে নিজেদের মার্জিনটাই বা কীভাবে রাখে পেট্রোল পাম্প? অনেকেই জানেন না, পেট্রোল বা ডিজেল বিক্রি করে নির্দিষ্ট মার্জিনে কমিশন পেয়ে থাকে পাম্পগুলি। আর সেই কমিশনই হল তাদের মুনাফার জায়গা। জানা গিয়েছে, পেট্রোল পাম্পের মালিকরা প্রতি কিলোলিটার অর্থাৎ ১ হাজার লিটারে ১৮৬৮ টাকা কমিশন পেয়ে থাকে। সহজ অঙ্কে, ১ লিটারে পেয়ে থাকে প্রায় ২ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments