আবারো পুলিশের বড়োসড়ো সাফল্য, গৃহস্থ বাড়িতে চুরি হওয়ার কুল কিনারা খুঁজে বের করল পুলিশ, উদ্ধার কয়েক লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা, গ্রেপ্তার অভিযুক্ত
মাধব দেবনাথ,নদিয়া :- আবারো গৃহস্থ বাড়িতে চুরির কুল কিনারা খুঁজে বের করল পুলিশ। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে উদ্ধার করা হয় নগদ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গহনা। পুলিশের জালে গ্রেফতার এক অভিযুক্ত। নদীয়ার কল্যাণী থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃদ্ধ দম্পতি চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন, আর সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই দম্পতির বাড়িতে লুটপাট চালায় কল্যাণী থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ শুরু করে তদন্ত, এরপর হিমঙ্ক শেখরের বাড়িতে পরিচারিকার কাজ করে এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ জানতে পারে এই চুরির ঘটনার সাথে ওই মহিলার যোগাযোগ রয়েছে, ওই মহিলাকে জেরা করতেই পুলিশ একে একে উদ্ধার করে সোনার অলংকার, যার মধ্যে রয়েছে নগদ আট হাজার টাকা।

এছাড়াও একটি সোনার চেইন, সোনার চুড়ি, সোনার আংটি, সোনার কানের দুল সহ অন্যান্য আসবাবপত্র। মঙ্গলবার ধৃতকে কল্যাণী আদালতে তোলা হয়, এছাড়াও এই চুরির ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত ছিল তার তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত কল্যাণী থানা এলাকায় একাধিকবার ঘটেছে চুরির ঘটনা, দ্রুত পুলিশ তদন্ত নেমে সেই চুরির ঘটনার কূলকিনারা খুঁজে বের করতে সক্ষম হয়। এবার ২৪ ঘন্টার মধ্যে আরও এক চুরির ঘটনার উদঘাটন করল পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, চুরির ঘটনা রুখতে তৎপর হয়েছে পুলিশ। চলছে বিশেষ নজরদারি। আগামী দিনে এই ধরনের অপরাধমূলক ঘটনা আর যাতে না ঘটে সেই দিকে নজর থাকবে পুলিশের।

