আবার আক্রান্ত পুলিশ – অভিযোগ শাসক দলের দিকে
এক কথায় বলাই যায় পশ্চিমবঙ্গ যেন হয়ে উঠছে নৈরারাজ্যের নগরি। চারিদিকে শুধু গন্ডগোল, মারপিঠ, খুন আর অস্ত্রের ঝঞ্ঝানানি। রবিবার রাতে ভাঙড়ে আবার আক্রান্ত হলো পুলিশ। ভাঙড়ে চলেছে শাসকদল পরিচালিত মেলা। আর সেখানেই চলেছে আবাধে জুয়া খেলা। জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল পুলিশকেই। ঘটনায় নাম জড়িয়েছে শাসকদলের। তৃণমূলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড় থানার শাকশহরে মেলা চলছে। সেই মেলায় জুয়ার আসর বসেছে বলে খবর পায় ভাঙড় থানার পুলিশ। এদিন রাতে মেলায় হানা দেন ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। আর তার পরেই শুরু হয় উত্তেজনা। জুয়া খেলার স্বাধীনতা তাদের দিতে হবে। পুলিশকে ঘিরে ধরে সকলে, চলে গালিগালাজ।
ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠার জন্য ভাঙড়কে কলকাতায় থানার অধীনে আনা হলেও কোনো লাভ হয় নি। পুলিশ জুয়ার আসর বন্ধ করে কয়েকজনকে আটক করে গাড়িতে তুলতেই হামলা চালানো হয়। অভিযোগ, শাসকদলের কর্মীরা হামলা চালায় পুলিশের উপর। বাঁশ দিয়ে পেটানো হয়। আক্রান্ত হন কয়েকজন পুলিশকর্মী। ভাঙড় ১ পঞ্চায়েতের সহ-সভাপতি এম এম শফি আহমেদ ওরফে শুভর অনুগামীদের বিরুদ্ধে পুলিশকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আহত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের চিকিৎসার জন্য নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ঘটনায় দুজন তৃণমূল কর্মীকে আটক করেছে ভাঙড় থানার পুলিশ। নাগরিক মহলের প্রশ্ন এই নৈরাজ্য আর কতদিন চলবে? কেন বার বার পুলিশকে আক্রমন করা হবে?

