Sunday, January 18, 2026
- Advertisement -

আবার কর্ম বিরতির পথে জুনিয়র ডাক্তারেরা

- Advertisement -

আবার কর্ম বিরতির পথে জুনিয়র ডাক্তারেরা

মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতিকে নিয়ে যথারীতি রাজনীতি শুরু হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ওই মৃত্যুর দায় ঠেলে দিয়েছেন ডাক্তারদের দিকে। আর ১২ জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন। এই সাসপেনশন অর্ডারের সঙ্গে এফআইআর করার নির্দেশও দিয়েছে রাজ্য সরকার ৷ এর ফলে আজ ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করতে চলেছে অ্যানেস্থেশিয়া ও গায়নেকোলজিস্ট- দু’টি বিভাগের ২২ জন চিকিৎসক। গত  শুক্রবার, এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয় তিন প্রসূতি ৷ এর মধ্যে আজই মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে এক সদ্যোজাতের ৷ প্রসূতি মৃত্যুতে তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং পাশাপাশি তদন্ত করছে সিআইডি ৷ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সাসপেন্ড করলো ওই বাতিল হওয়া স্যালাইন কাদের স্বার্থে এতদিন সারা বাংলায় ব্যবহার হলো সেই বিষয়ে কিন্তু মুখ খোলেন নি।

এর ফলে শুক্রবার থেকে নতুন করে উত্তেজনা তৈরী হতে চলেছে ওই মেডিক্যাল কলেজে। প্রসূতির মৃত্যুর পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল কলেজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন প্রসূতি ৷ তাঁদের মধ্যে তিনজনকে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপতাালে নিয়ে আসা হয় ৷ তাঁরা এখনও আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৷ এরপরই তড়িঘড়ি ১৩ জনের একটি স্বাস্থ্য কমিটিকে মেদিনীপুরে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরই সঙ্গে তদন্ত শুরু করে সিআইডি ৷ এর মধ্যে বৃহস্পতিবার সকালে আরেক প্রসূতির সদ্যোজাতের মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ এরপর যাবতীয় তথ্য খতিয়ে দেখে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে মেদিনীপুরের হাসপাতাল সুপার, একজন আরএমও এবং অন্য ১০ জন চিকিৎসককে সাসপেন্ড করেন ৷ তার প্রতিবাদেই আজ থেকে কর্ম বিরতি পালন করতে চলেছে চিকিৎসকেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments