Monday, February 16, 2026
- Advertisement -

আবার ট্রেনে আগুন – আতঙ্কে যাত্রীরা নেমে পরেন ট্রেন থেকে 

- Advertisement -

আবার ট্রেনে আগুন – আতঙ্কে যাত্রীরা নেমে পরেন ট্রেন থেকে

এবারের ঘটনা শিয়ালদা দক্ষিণ লোকাল ট্রেনে। সোমবার সকালে ডাউন লাইনে ট্রেনটি যাচ্ছিল। হাসনাবাদ থেকে মাঝেরহাটের দিকে যাচ্ছিল ওই ট্রেন। মাঝে সণ্ডালিয়া কাছে আগুনের আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। খতিয়ে দেখে জানা যায়, ট্রেনের ব্রেক সিস্টেমে আগুন লেগে যায়। সেই কারণেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি। প্রশ্ন উঠেছে, কেন বার বার করে আগুন লাগছে। এর থেকে বড়ো কোনো দুর্ঘটনা ঘটতেই পারতো!

এই সময় শিয়ালদা লাইনের ওই ট্রেনে ছিল প্রবল ভিড়। সেই অবস্থাতেই আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীরা সন্ত্রস্ত হয়ে পরেন। ডাউন লাইনের ট্রেনটি সণ্ডালিয়া স্টেশনে পৌঁছেছে, তার আগেই আগুনের ফুলকি দেখতে পান যাত্রীরা। অনেকেই আতঙ্কে স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণের জন্য থেমে যায় ট্রেন। বড় বিপদের আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায় ট্রেনের মধ্যে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। গত বছর শিয়ালদহ-বনগাঁ লোকালেও আগুন লেগে আতঙ্ক ছড়ায়। আপ বনগাঁ লোকাল সংহতি স্টেশনে পৌঁছনোর আগে চাকায় আগুন বেরতে দেখা গিয়েছিল। বার বার করে এই ঘটনায় শঙ্কিত যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments