Saturday, March 14, 2026
- Advertisement -

আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উতপ্ত কুলটি 

- Advertisement -

আবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উতপ্ত কুলটি

অনেকটা যেন মহাভারতের যদুবংশ। নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষে হয়ে গিয়েছিল। গত কয়েক বছরে তৃণমূলের বহু নেতা কর্মী শুধুই গোষ্ঠী কন্ডেলে খুন হয়েছে। আবার আসানসোলের কুলটিতে। রবিবার আসানসোল পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জামির কুরেসির বাড়ির সামনে কোনও অনুষ্ঠানের অছিলায় রান্নার বাসন রেখে দেওয়া হয়। বাড়ির যাতায়াতে বাধার সৃষ্টি হয়। ওয়ার্ড প্রেসিডেন্ট জানতে পারেন এই ঘটনাটি ঘটিয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন ও তাঁর অনুগামীরা। অথচ প্রাক্তন কাউন্সিলরের বাড়ি অন্য এলাকায়। ব্যস, শুরু গন্ডগোল।

এই নিয়ে বড় অশান্তি হতে পারে আশঙ্কা করে ওয়ার্ড প্রেসিডেন্ট জামির ঘটনার কথা জানান, বর্তমান তৃণমূল কাউন্সিলর নাদিম আখতারকে।

তিনি কুলটি পুলিশের সাহায্য নেন। পুলিশ রান্নার বড় বড় বাসন, ড্রাম সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ, এরপরেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দলবল নিয়ে এসে হামলা চালায় ওয়ার্ড প্রেসিডেন্ট জামির কুরেশি, বর্তমান কাউন্সিলর নাদিম আখতার, তৃণমূল-সহ সম্পাদক জামসেদ নাসরির ওপর। তাঁদের নীচু পাড়া এলাকায় বাড়িতেও ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments