Monday, February 16, 2026
- Advertisement -

আবার পাল্টি প্রণবপুত্র অভিজিতের 

- Advertisement -

আবার পাল্টি প্রণবপুত্র অভিজিতের

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর ছেলে মধ্যে হঠাৎ কংগ্রেস ছেড়ে তৃণমূলে চলে গেলেও কোনো সারা জাগাতে পারেন নি। তাই ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসতে চাইছেন। কংগ্রেস সূত্রের খাবে,আজ, বুধবার দুপুরে কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেবেন তিনি। কিছুদিন আগে এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে কংগ্রেসে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন অভিজিৎ। তাঁর সেই ইচ্ছায় অনুমোদন দেওয়ার পরই প্রদেশ নেতৃত্বকে তা জানিয়েও দেওয়া হয়। অভিজিৎ মুখোপাধ্যায় একটা সময় কংগ্রেসের সাংসদ ছিলেন। প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হন তিনি। তবে কখনোই রাজনীতিতে তিনি তেমন দাগ কাটতে পারেন নি।

২০১৪ সালে ফের জঙ্গিপুর থেকে সাংসদ হন। কিন্তু ২০১৯ সালে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন অভিজিৎ। তার পর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যান। ২০২১ সালের ৫ জুলাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিজিৎ। সে সময় বলেছিলেন তিনি মানুষের জন‌্য কাজ করতে চান। কিন্তু রাজ্যের শাসকদলও সেভাবে ব্যবহার করেনি তাঁকে। অভিজিৎকে লোকসভা বা বিধানসভা কোনও নির্বাচনেই প্রার্থী করা হয়নি। বস্তুত গত ৩ বছর তৃণমূলেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি অভিজিৎবাবুকে। এবার উনি বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিয়ে কোনো বড়ো কাজ করাতে চান না। তাই কংগ্রেসের ঘরের ছেলে আবার ঘরে ফিরছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments