Monday, February 16, 2026
- Advertisement -

আবার ‘মিস্টার এশিয়া’ সোনা জয় বারাসাতের গৌরবের 

- Advertisement -

আবার ‘মিস্টার এশিয়া’ সোনা জয় বারাসাতের গৌরবের

বারাসাতের মধ্যবিত্ত ঘরের ছেলে গৌরব মুখোপাধ্যায়। নিতান্তই সখে জিমে যাওয়া শুরু করেন। পরে আসতে শুরু করে সাফল্য। আর এখন তো খ্যাতির শীর্ষে। মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড-র পর এবার বডি বিল্ডিংয়ে মিস্টার এশিয়ায় হয়ে সোনা জয় করলেন গৌরব মুখোপাধ্যায়। আর পাঁচটা ছেলের মতোই প্রথমে জিমে গিয়েছিলেন সুঠাম চেহারা বানানোর আশায়।

তারপর তিনি দেখেন, বেশ কিছু সিনিয়র যাঁরা বেঙ্গল বা জেলা স্তরে বডি বিল্ডিং করছেন। তাঁদের সঙ্গে থাকতে থাকতে শুরু হয় গৌরবের পথ চলা। প্রথমদিকে ভাল কোনও কোচ ছিল না তাঁর। এরপর বিষয়টিকে গুরুত্ব দিয়ে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে তিনবার ‘মিস্টার ইন্ডিয়া’ হন। ২০২২ সালে একবার ‘মিস্টার ইউনিভার্স’ও হয়েছেন। সেখান থেকেও আনেন সোনা। আর ফিরও তাকাতে হয় নি পিছনদিকে। স্পনসরার পেয়ে গেছেন সহজেই। এখন একমাত্র লক্ষ শরীরকে স্টেজ ও সুস্থ রাখা।

২০২৪ সালে মিস্টার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালে সেরার সেরা হন বাংলার এই ছেলেই। এবার যেন মিস্টার এশিয়া ইন্টারন্যাশনালে সোনা জয় করে তিনি বিশ্বের সেরা বডি বিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এশিয়ার ১৫ টি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতা অংশ নিয়েছিল। কঠোর ডায়েট প্ল্যান, ও পরিশ্রমের মধ্যে দিয়ে গৌরবের এই শারীরিক গঠন তৈরি তাক লাগায় বিচারকদেরও।

আগামী দিনে অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছেন বাংলার এই বডি বিল্ডার গৌরব মুখোপাধ্যায় বলেই জানান। শরীর তার কাছে ‘মন্দির’। তিনি বিশ্বাস করেন মন্দিরে যেমন ধ্যানস্থ হতে না পারলে ঈশ্বরের দেখা পাওয়া যায় না, তেমনই বডি বিল্ডিংয়ে সাফল্য পাওয়ার একমাত্র উপায় নিজের শরীরের পুজো করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments