আমগুড়ির হাই স্কুলের ছাত্রী তীরন্দাজিতে সোনা জয়ী কণিকা রায় কে সম্বর্ধনা দিল স্কুল
সুকুমার বিশ্বাস জলপাইগুড়ি :- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি রামমোহন হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কণিকা রায়। সর্বভারতীয় হরিয়ানায় অনুষ্ঠিত তীরন্দাজিতে ৫০ মিটারের প্রথম স্থান স্বর্ণপদক অর্জন করে। ৩০ মিটারের দ্বিতীয় স্থান অর্জন করে ব্রোঞ্চ পান। হরিয়ানায় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) হরিয়ানায় আয়োজিত তীরন্দাজিতে কনিকা রায় সাফল্য অর্জন করে। কনিকার বাবার নাম কর্ণদেব রায় পেশায় টোটো চালক। মায়ের নাম মানসী রায় গৃহবধূ। আর্থিক অনটনের মধ্য দিয়েও কনিকার এই সাফল্যে তার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ও আমগুড়ি অঞ্চলের বাসিন্দারা কনিকারে সাফল্যের গর্বিত। আর্থিক অনটনের মধ্য দিয়ে তার খেলার প্রতি কঠোর পরিশ্রম করেছে,কখনোই হার মানেনি।এবং খেলাধূলা চালিয়ে গেছে। কনিকার এই সাফল্যের প্রধান কারিগর রয়েছে আমগুড়ির রামমোহন হাইস্কুলের শিক্ষক পার্থ প্রতিম রায়,স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক তাপস চন্দ্র রায় বলেন আমাদের স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কণিকা রায়ের সাফল্য আমাদের স্কুলকে গর্বিত করেছে। সোনা জয়ী কণিকা রায় কে স্কুলের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয় এবং স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকেরা মিলে কনিকাকে নিয়ে খুশির আনন্দে আমগুড়ি বাজারে রেলি করা হয়। স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনার পাশাপাশি আর্থিক সহযোগিতা করা হয়। প্রধান শিক্ষক বলেন কণিকার সাফল্যে আমরা গর্বিত, যাতে কণিকা আরো খেলাধুলায় মনোযোগ দেয় এবং ভারতবর্ষের তথা এশিয়া গেমস অলিম্পিক ভালো ফল করতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবং বিভিন্ন ভাবে খেলা ধুলার সহযোগিতা করেছে শিক্ষক পার্থপ্রতিম রায়,শিক্ষিকা মেরিনা রহমান,যাতে আগামীতে আরো ভালো খেলতে পারে দেশের হয়ে যাতে প্রতিনিধিত্ব করতে পারে কণিকার তার জন্য মঙ্গল কামনা করেন শিক্ষক শিক্ষিকারা।

