আমীমাংসিত প্রশ্ন রেখে সঞ্জয়ের মৃত্যু চায় না অভয়ার বাবা
সঞ্জয়ের আমৃত্যু কারাদন্ডের শাস্তির সাজা শুনিয়েছে শুনিয়েছে শিয়ালদা আদালত। আর প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমে রাজ্য ও পরে CBI সঞ্জয়ের মৃত্যুদন্ড চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে। সঞ্জয়ের মৃত্যুদন্ড চেয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে অভয়ার বাবা মায়েরাও। কিন্তু পরবর্তীকালে সকলেরই মনে হয়েছে যে অভয়া ধর্ষণ ও খুনের বিষয়ে অনেক প্রশ্নর উত্তর CBI দিতে পারে নি। যদি অভয়ার একবার ফাঁসি হয়ে যায় তাহলে সেই প্রশ্নর উত্তর আর কখনো পাওয়াও যাবে না, আর এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত তারা কোনো দিন ধরা পড়বে না। ঠিক সেই কারণেই শিয়ালদহ আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে, আপাতত সঞ্জয়ের ফাঁসি চায় না তারা।
কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার করা হল? কেন সেমিনার কক্ষ চত্বর ভেঙে ফেলা হল? এ সব প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই তাঁরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি পাঠিয়েছেন। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ায় কথা বললেও এখনও পর্যন্ত তা দেওয়া হয়নি বলেও অভিযোগ জানানো হয়েছে চিঠিতে। জানানো হয়েছে, বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা বলেও নিষ্ক্রিয় থেকেছে সিবিআই। আজ মঙ্গলবার এই শুনানি হতে চলেছে কলকাতা উচ্চ আদালতে।

