আমেরিকায় নিষিদ্ধ হলো ‘টিক-টক ‘
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই আমেরিকায় নিষিদ্ধ করা হলো চিনা নেট ওয়ার্ক টিকটক। এটা কি আমেরিকা চিনের কাছে নতুন কোনো বার্তা দিতে চাইছে? এখন পর্যন্ত যা খবর, তাতে মনে করা হচ্ছে, ট্রাম্প প্রেসিডেন্ট হলে, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। রবিবার সকাল থেকেই আমেরিকায় গুগল ও প্লে স্টোর থেকে টিকটক তুলে নেওয়া হয়েছে। আমেরিকা টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি ছুঁইছুঁই। এদিন সকাল থেকেই ব্যবহারকারীদের মোবাইলে অ্যাপটি কালো হয়ে যায়। চিন্তায় এই নেট ওয়ার্ক ব্যবহারকারীরা।
রবিবার সকাল থেমেই টিকটক ব্যবহারকারীদের একটি মেসেজে জানানো হয় -”দুর্ভাগ্যবশত আপনি এখন টিকটক অ্যাপটি ব্যবহার করতে পারবেন না।” তবে সূত্রের খবর, ট্রাম্প আরও তিন মাস টিকটক ব্যবহারের অনুমোদন দেবে। প্রসঙ্গত, ২০২৪ সালে আমেরিকায় টিকটক পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে সে দেশের আদালত। বলা হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই আইন পাশ করানো হয়। কিন্তু এই নিয়মকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। কিন্তু কোনও লাভ হয়নি। এখন সবটাই নির্ভর করছে ট্রাম্পের ওপরে।

