Saturday, March 14, 2026
- Advertisement -

আর জি কর কাণ্ডে বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর CBI-কে দিতেই হবে 

- Advertisement -

আর জি কর কাণ্ডে বহু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর CBI-কে দিতেই হবে

১৬২ দিন পরে শনিবার শিয়ালদা আদালত তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় সঞ্জয় রায়কে দোষী বলে সাব্যস্ত করেন। এই রায়ের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই। কিন্তু অপরাধী কি সঞ্জয় রায় একা? এই প্রশ্ন বহুদিন থেকেই সামনে এসেছে। তিলোত্তমার মা শনিবারও বলেছেন, তাঁর মেয়ের হত্যা কাণ্ডে কখনোই একজন ছিল না । জুনিয়র চিকিৎসকেরাও সেই প্রশ্ন নিয়ে আবার আন্দোলনে পথে নেমেছেন।

যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া গেলো না, CBI-কে সেই প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রশ্ন –

১) তিলোত্তমার বাবা ও মাকে কেন প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিল?

২) কেন তাদের মেয়েকে তাদের দেখতে নি দিয়েই জোর করে দ্রুততার সঙ্গে দাহ করে দেওয়া হলো?

৩) CBI প্রথমে তথ্য প্রমাণ লোপাটের কথা বলে পরে কেন সেই অভিযোগ থেকে সরে আসলেন?

৪) সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে জানিয়েছে যে নির্যাতিতার যৌনঙ্গে অন্য একজনের ডিএনএ ছিল – কে সে?

৫) সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙা হলো কেন?

৬)১৪ আগস্ট কারা হাসপাতালে ভাঙচুর করলো?

এমন আরও বহু প্রশ্নের উত্তর কেন দিচ্ছে না CBI ? CBI কি বাধ্য হয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছে? বাংলার সংবেদনশীল মানুষ কিন্তু সজাগ আছে। সমস্ত অজানা প্রশ্নের উত্তর CBI-কে দিতেই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments