Saturday, April 18, 2026
- Advertisement -

আশ্রমে আশ্রিত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

- Advertisement -

 

আশ্রমে আশ্রিত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য।

নিজস্ব সংবাদদাতা :- আশ্রমে আশ্রিত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের ছায়া। মৃত্যুর খবর পেতেই ছুটে আসে গোটা পরিবার। জানাযায় মৃত ব্যক্তির নাম তপন কুমার মন্ডল বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবার সূত্রে জানা যায় ওই ব্যক্তির বাড়ি নদীয়ার বেথুয়া ডহরিতে। তিনি হাঁপানি হাসপাতালের গ্রুপ ডিতে নিয়োগ ছিলেন, চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পরে শান্তিপুর মালোপাড়া সংলগ্ন যোগমায়া নামে একটি আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তিনি। তবে তার পরিবারের ছেলেমেয়েদের বিবাহ হয়ে যাওয়াতে কর্মসূত্রে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। গতকাল বিকেলে আশ্রমে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, আশ্রমের বেশকিছু মানুষ নিয়ে যায় হাসপাতালে যদিও হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। খবর দেওয়া হয় পরিবারকে, আজ সকালে শান্তিপুর থানায় ছুটে আসে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ওই ব্যক্তির কি কারণে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্তের জন্য মৃত দেহ পাঠানো হয় মর্গে। তবে সূত্রের খবর ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments