বাইজিদ মন্ডল মগরাহাট :- বিজেপি শাসিত ভিন রাজ্যে বাংলা, বাঙালি, বাংলা ভাষার উপর আক্রমণ অব্যাহত। বাংলা বললেই বাংলাদেশি বলে তাদেরকে নির্যাতন করা হচ্ছে। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বাংলার অস্মিতার কথাকে সামনে রেখে গত কয়েক মাস ধরে তার প্রতিবাদ করছে। এদিন দক্ষিন চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের ইয়ার পুর অঞ্চলে তার প্রতিবাদ সভা করেন তৃনমূল কংগ্রেস।
পাশাপাশি একই সভা মঞ্চ থেকে বিরোধী দল থেকে আসা প্রায় মেম্বার সহ শতাধিক কর্মী সমর্থক মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে অঞ্চল সভাপতি আতিয়ার রহমান সর্দার ও মাধব মন্ডলের হাত ধরে তৃনমূল কংগ্রেসে যোগ দান করেন। এখানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সরদার, মগরাহাট পশ্চিমের যুব নেতৃত্ব সাবির উদ্দিন পুরকাইত,সংখ্যালঘু সেলের সভাপতি
ডা: সাইদেল হোক,তৃনমূল নেতৃত্ব আইনজীবী শৈবাল মন্ডল, মগরাহাট পশ্চিমের মহিলা সভা নেত্রী সান্তনা,পঞ্চায়েত সমিতির সদস্যা সুপর্ণা হালদার,ইয়ারপুর পঞ্চায়েত প্রধান মৌ মুখার্জি,উপপ্রধান সিদ্দিকুর রহমান,ইয়ারপুর অঞ্চল সভাপতি আতিয়ার রহমান সর্দার ও মাধব মন্ডল,যুব সভাপতি সাদ্দাম সর্দার সহ ইয়ারপুর অঞ্চলের তৃনমূলের সকল নেতৃত্ব প্রমুখ। বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা বলেন
কখনও দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, কখনও ওড়িশা, অসম, ভিন রাজ্য়ে বিশেষত বিজেপি শাসিত রাজ্যে গুলিতে বাংলায় কথা বললেই হেনস্থার শিকার হওয়ার অভিযোগ উঠছে।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজ ইয়ারপুরে পথে নামলো তৃণমূল কংগ্রেস।জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা,বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হয়ে বলেন, যে বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে, সেই বাংলাকে দখলে মরিয়া বিজেপি।
এর পিছনে তাঁদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিনি আরও বলেন, যারা বাংলার উপর আক্রমণ করছেন,মোদি-অমিত শাহ বাংলায় আসছে পুজো উদ্বোধন করবেন। বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে তৃণমূলের এই আন্দোলন চলছে, আগামিদিনেও চলবে। জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সরদার জানান, বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে ইয়ারপুর অঞ্চল সভাপতি আতিয়ার রহমান সর্দার এর ঐকান্তিক প্রচেষ্টায় ৪৫,৪৬ ,৪৯
বুথ থেকে বিরোধী দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদেন,বিধান সভার আগে তৃণমূলে যোগ দেওয়ার কারণে অনেক টা সস্থী। তিনি আরো বলেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আগামিদিনে দিল্লিতে গিয়ে প্রতিবাদ আন্দোলন করবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ে।
বিরোধী দল থেকে তৃণমূলে যোগ দান করে ৪৫, নম্বর মেম্বার তিনি জানান,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের উন্নয়ে শামিল হতে আজ তৃণমূলে যোগ দিলাম এবং দলের হয়ে কাজ করে যাবো।

