উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের— ফুল,পেন,ফাইল,পানিও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানালেন বিধায়ক ও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- আজ বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। তবে চলতি বছরটি শিক্ষা ইতিহাসে একটু আলাদা,কারণ এই প্রথম উচ্চ-মাধ্যমিকে চালু হলো ‘সেমিস্টার’ পদ্ধতি।
নতুন এই ব্যবস্থার প্রথম দিনে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উদ্যোগ নিলো ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। আর শুরুর দিনেই ডায়মন্ড হারবার হাই স্কুল,গার্লস স্কুল,সরিষা হাই স্কুল সহ বিধানসভার বিভিন্ন জায়গায় অভিভাবকদের ক্যাম্পের সুব্যবস্থা ও আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃনমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর সুভ্রজিৎ মিত্র ও সোহেল রুমী সহ অন্যান্যরা। তারা ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে গোলাপ ফুল ও পেন, ফাইল,পানিও জলের বোতল তুলে দেন। বিধায়ক পান্নানাল হালদার জানান, জীবনের প্রথম পরীক্ষা যাতে ঠিক ভাবে দেয় সেই জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে বিভিন্ন স্কুলে এসে শুভেচ্ছাই জানালাম ছাত্র-ছাত্রীদের। সুভ্রজিৎ মৈত্রী বলেন,আজ সারা রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো।
তারা এখানে এসেছেন ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুরুতে শুভেচ্ছা জানাতে ডায়মন্ড হারবার, মহেশ তোলা ও মগরাহাট পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত বিভিন্ন স্কুলে এসেছিলাম। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃনমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর সোহেল তুমি তিনিও জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে ও পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে পেন আর গোলাপ ফুল তুলে দেওয়া হয়। উপস্থিত একছাত্রী জানান সে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি ভয়তো লাগছে আজকে বাংলা পরীক্ষা সমস্ত পরা তৈরি করে এসেছি এবার দেখি প্রশ্ন পত্র কেমন আছে তারপর রেজাল্ট হবে।
এক অভিভাবক জানান স্কুলের ব্যাবস্থাপনা ভালই দেখলাম সুন্দর করে সারিবদ্ধ ভাবে প্রবেশ করানো হচ্ছে তবে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফে ছাত্র ছাত্রীদের পেন ও ফুল দেওয়া হচ্ছে এতে ছাত্র ছাত্রীদের মনোবল বৃদ্ধি পাবে। বিভিন্ন স্কুলে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, স্কুল চত্বরের পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশ ব্যাবস্থা রয়েছে সব পরীক্ষা কেন্দ্রে ।এবং ছাত্র ছাত্রীদের পুঙ্খানু পুঙ্খ ভাবে চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে।

