উত্তর প্রদেশের ভাদোহির বাসিন্দা পবন শুল্কা দক্ষিণেশ্বরের ঘাটে স্নান করতে নেবে তলিয়ে যায়
গতকাল সন্ধ্যায় উত্তর প্রদেশের ভাদোহির বাসিন্দা পবন শুল্কা দক্ষিণেশ্বরের এক নম্বর ঘাটে স্নান করতে নেবে তলিয়ে যায়। আশেপাশের স্নান করতে আসা লোকজন চিৎকার করতে থাকে, বাঁচানোর জন্য। চিৎকার শুনে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত দক্ষিণেশ্বর থানার পুলিশ ও ডিএমজি এর তৎপরতায় উদ্ধার হয় সে। পবন শুক্লার পরিবার দক্ষিণেশ্বর থানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

