Saturday, March 14, 2026
- Advertisement -

উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষক

- Advertisement -

 

নিজস্ব প্রতিনিধি:- উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আওতাভুক্ত বেনি ফিসারিদের মধ্যে আত্মা ও এস.এম.এ এম প্রকল্পে বিভিন্ন কৃষকদের মধ্যে আধুনিক কিছু যন্ত্রপাতি ও উপকরণ বন্টন করা হয় টেপানিয়া কৃষি তত্ত্বাবধায়কের অফিসের হলঘরে। এদিন চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায় । এছাড়া ছিলেন , বিধায়ক জিতেন্দ্র মজুমদার , ত্রিপুরা পুলিশের মহা পরিদর্শক আবুলা রমেশ রেড্ডি , গোমতী জেলার কৃষি উপ অধিকর্তা কৃষ্ণধন সাহা , টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস ও ভাইস চেয়ারম্যান রাম চন্দ্র দেবনাথ ও টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত সহ প্রমূখ । এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন , কৃষি উপ অধিকর্তা কৃষ্ণধন সাহা । পরে ত্রিপুরা পুলিশের মহা পরিদর্শক আবুলা রমেশ রেড্ডি ভাষণ রাখতে গিয়ে বলেন , টেপানিয়া কৃষি মহকুমা সম্পূর্ণ মহিলা পরিচালিত। বর্তমান সময়ে মহিলারা অনেকটা এগিয়ে। শ্রী রেড্ডি আরো বলেন , যদি কৃষি দপ্তর থেকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে মাঠে নেমে কাজ করার এক সুবর্ণ সুযোগ হবে নিজের জন্য। ‌ দেশের সমস্ত কৃষকদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে যা কৃষকদের কল্যাণে কাজ করে চলেছে কৃষি দপ্তর। তার মধ্যে উদয়পুর টেপানিয়া মহিলা পরিচালিত এই কৃষি দপ্তর গোটা রাজ্যের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র তৈরি করেছে। তার জন্য তিনি গোটা পুলিশের পক্ষ থেকে টেপানিয়া কৃষি তত্ত্বাবধায়কে অর্পিতা দত্তকে ধন্যবাদ জানান । পরে সকল অতিথিদের হাত ধরে আত্মা প্রকল্পের অধীনে ৪৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শন এবং বন্টন করা হয় । পাশাপাশি এস এম এএম প্রকল্পের অধীনে চারজন কৃষকের মাঝে পাওয়ার উইডার বিতরণ করা হয়। সেই সাথে দুইজন মহিলার স্বনির্ভর গোষ্ঠীর বেনিফিসিয়ারিদের মাঝে বীজ অর্থ প্রদান করা হয়েছে এদিন। সব মিলিয়ে রাজ্য সরকারের এই টেপানিয়া মহিলা পরিচালিত কৃষি মহকুমা থেকে ছোট্ট পরিসরের অনুষ্ঠানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় কৃষকদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments