উষ্ণতার চাদরে মুড়ে যাক শীতকাল, থাকুক, উষ্ণতার ছোঁয়া—
স্বর্ণালী হালদার,কলকাতা :— শীতের ঠান্ডা আবহাওয়ায় সুস্থ আরামদায়ক থাকতে সঠিক পোশাক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। শীতের পোশাক উষ্ণতা নয় আরাম, স্টাইল এবং শীতের সুরক্ষাও নিশ্চিত করে। নিচে শীতে কোন ধরনের পোশাক পরলে আপনার সুবিধা হবে তার একটি সহজ ব্যাখ্যা দেওয়া হল—
*•উল বা উইন্টার সোয়েটার—*
উল শরীরের তাপ ধরে রাখে এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে। পাতলা উলের সোয়েটার অফিস বা বাইরের বের হওয়ার জন্য উপযুক্ত।
*•জ্যাকেট বা কোট—*
শীত বেশি হলে জ্যাকেট কোট বা হুডি সবচেয়ে ভালো। উইন্ডপ্রুফ বা ওয়াটারপ্রুফ জাকেট আরো আরামদায়ক।
*•থার্মাল পোশাক—*
ভিতরের লেয়ারের জন্য থার্মাল পোশাক আদর্শ। এটি শরীরের উষ্ণতা ধরে রাখে এবং বেশি পোশাক না পড়েও গরম থাকে।
*•স্কার্ফ, মাফলার ও ক্যাপ—*
গলা, কান ও মাথায় ঠান্ডা লাগা সহজ। স্কার্ফ, উলের মাফলার ও ক্যাপ ঠান্ডা প্রতিরোধে দারুন কার্যকর।
*•গ্লাভস ও মোজা—*
হাত-পায়ের আঙুল সবচেয়ে দ্রুত ঠান্ডা অনুভব করে। উলের মোজা ও গ্লাভস পড়লে পুরো শরীরে আরাম লাগে।
*•বুট জুতো—*
খোলা জুতো বা স্যান্ডেল পড়লে পা ঠান্ডা হয়ে যায়, উষ্ণ মোজা সহ বুট জুতো শীতে বেশি কার্যকর।
শীতে আরামে বা সুস্থ থাকতে লেয়ার করে পোশাক পরাই সবচেয়ে ভালো। প্রয়োজন অনুযায়ী কাপড় কম-বেশি করা যায় ফলে আরামও বেশি থাকে। সঠিক পোশাক নির্বাচন আপনাকে দেবে উষ্ণতা, আরাম এবং আত্মবিশ্বাস।

