একটা দানবীর আজগর কুয়োর মধ্যে পেঁচিয়ে ধরে একজন মানুষকে। তারপর?
আমাদের সকলের স্মরণে আছে ১৯৯৭ সালে প্রকাশিত বিখ্যাত ছবি ‘এনাকোন্ডা’। অনেকটা তেমন ঘটনাই সামনে এসেছে এক ভাইরাল ভিডিওর মাধ্যমে। আমাজনের দীর্ঘতম সাপ এনাকোন্ডা। প্রায় তেমন সাইজের একটি সাপ কুয়োর ভিতরে পেঁচিয়ে ধরেছে এক প্রৌঢ়কে। ছটফট করছেন তিনি। যেন কিছুতেই আসন্ন মৃত্যু থেকে মুক্তি নেই মানুষটার! এমন সময় ত্রাতা হলেন একদল যুবক। তার পর কী হল। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ভিডিওর সত্যতা অবশ্য আমরা যাচাই করি নি। কিন্তু হাড় হিম করা সেই দৃশ্য দেখে সকলে স্তম্ভিত।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্যাওলা ধরা একটি কুয়োয় ঘোলা জল। সেখানে হাবুডাবু খাচ্ছেন এক প্রৌঢ়। আসলে তাকে পেঁচিয়ে ধরেছে একটি বিরাট চেহারার অজগর সাপ।
সেই ‘মরণপ্যাঁচ’ থেকে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছেন না প্রৌঢ়। যখন মনে হচ্ছিল দানবীয় সাপের খাবর হবেন প্রৌঢ়, তখনই ভগবানের দূত হয়ে ঘটনাস্থলে হাজির হন কয়েক জন যুবক। আর তারপরেই দৃশ্যর নাটকীয় পরিবর্তন। ওই যুবকরা কোনোভাবে সাপটির লেজ ধরে ফেলে। এর পর ধীরে ধীরে সাপটিকে জল থেকে টেনে তুলতে সক্ষম হন তাঁরা। এর পর ধীরে ধীরে কুয়ো থেকে উঠে আসেন প্রৌঢ়ও। বরাতজোরে প্রাণ রক্ষা পায় তাঁর। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। যা দেখে অনেকই আঁতকে উঠছেন।

