Saturday, March 14, 2026
- Advertisement -

একুশে জুলাইয়ের মহা সমাবেশের প্রায় শেষ লগ্নে,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ

- Advertisement -

একুশে জুলাইয়ের মহা সমাবেশের প্রায় শেষ লগ্নে,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ ব্যবস্থাপনায় সরিষা ২৪৬ মোড়ে পথ সভা

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক অনুষ্ঠান। শহিদ তর্পণ। শহিদ সমাবেশ। ১৯৯৩ সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে যা পালন করে আসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। এই মহাসমাবেশের প্রায় শেষ লগ্নে প্রস্তুতিতে জোরকদমে নেমে পড়ল দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। বুধবার সেরে ফেলা হল সমাবেশের প্রস্তুতি পথ সভা। ডায়মন্ড হারবার বিধানসভার অধীন দুই নম্বর ব্লকের সকল অঞ্চলকে নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি পথ সভাতে আহ্বান জানিয়েছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,সেই মতো এলাকা থেকে কয়েক হাজার মানুষ জড়ো হন। এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে তৃণমূলের শহীদ সমাবেশে মানুষ কি ভাবে যাবে এবং এলাকার বিভিন্ন রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা নিয়েও আলোচনা হয় এদিন।

আর সেই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিণী বিশ্বাস,ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,দুই নম্বর ব্লকের দলীয় সভাপতি অরুময় গায়েন,দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,শিক্ষক নেতা মইদুল ইসলাম,জেলা তৃনমূল কংগ্রেসের সদস্য কবিরুল ইসলাম,টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল,দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হাসিবুল মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সকল প্রধান, উপপ্রধান,অঞ্চল সভাপতি, সদস্য,সদস্যা ও অন্যান্য নেতৃত্ব প্রমুখ। এই মেঘ সমাবেশ সফল করতে তৃনমূল সূত্রে খবর, কোচবিহার থেকে কাকদ্বীপ,সব জেলা-ব্লকে ২১শের (21st July TMC) সমাবেশের প্রচার চালাচ্ছে দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments