Thursday, December 11, 2025
- Advertisement -

এক ক্লিক-এ গোটা দুনিয়া হাতের মুঠোয়, কিন্তু মন “সোশ্যাল মিডিয়ায়” ভাসছে নতুন প্রজন্ম

- Advertisement -

সোশ্যাল মিডিয়া এবং নতুন প্রজন্ম !

স্বর্ণালী হালদার, কলকাতা :- বর্তমানে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। বলতে গেলে গোটা বিশ্বই এখন অনলাইন নির্ভর হয়ে পড়েছে। পরিস্থিতি সবাইকে এক ভিন্ন বাস্তবতা মুখোমুখি দাঁড় করিয়েছে।

ইচ্ছা বা অনিচ্ছা দুই ভাবেই মানুষ এখন এই মাধ্যমকে বেছে নিচ্ছে। সবচেয়ে তরুণরা এদিকে বেশি ঝুঁকছে। এখানে দুটো দরজাই উন্মুক্ত। একটি হলো ভালো দিক। অন্যটি হলে বিপরীতধর্মী।

প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়। দুনিয়াকে জানার অবারিত সুযোগ এখন সবার আছে। জ্ঞানকে সমৃদ্ধ করার বহু উপায় এখন মানুষের হাতে। কঠিন বিষয়গুলিকে কত সহজেই মানুষ জানতে পারছে। একই জিনিস জানার কত বিকল্প সোর্স এখন মানুষের কাছে। চাইলেই সে মনের মত যে কোন একটিকে বেছে নিতে পারছে। আবার সবগুলো একত্র করে অ্যানালাইজ করার সুযোগও আছে। জ্ঞানের এই অগ্রগতি মানুষের জন্য আশীর্বাদ।

তেমনই কিন্তু কিছু মানুষ এই সুবিধার অপব্যবহার করে। নিজেকে চিন্তাও মননশীলতার রাস্তা থেকে সরিয়ে নেয়। বিশ্লেষণ ধর্মী কাজ থেকে সরে আসে। আর ভাষা জ্ঞানকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে।

কখনো কখনো অন্যের জিনিস কে নিজের বলে চালিয়ে দেয়। এটিকেও যে মৌলিক জিনিসে রূপান্তরিত করা যায় সেই পরিমাণ মেধা ও শ্রম আজকে তরুণ প্রজন্ম খরচা করতে চায় না। অনেকেই অল্প পরিশ্রমে বেশি কিছু পেতে চায়। আবার অনেকে কষ্ট স্বীকার করতেই চায় না। তরুণদের বিচারিক ক্ষমতা সাধারণত দুর্বল হয়ে থাকে।

অন্যদিকে আবেগপ্রবণ, অনলাইনে সব তথ্য কখনোই নির্ভরযোগ্য হয় না। কখনো কখনো ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। এজন্য তথ্য যাচাই সঠিক মানদন্ড অর্জন করতে হবে।

বাড়াতে হবে ব্যক্তির নিজস্ব জ্ঞান দক্ষতা স্তর। যা অর্জিত হয় পড়াশোনার মাধ্যমে। এজন্য ভালো মানের ও ভালো লেখকের বিভিন্ন ক্যাটাগরির বই পড়া প্রয়োজন। যাতে সে ভুল সত্য ও ভুল তথ্যের পার্থক্য নির্ণয় করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments