এক খ্যাপা মহিষের আতঙ্কে ত্রস্ত কোচবিহারের মোয়ামারির ভুল্লার বাজার এলাকা
গোরু বা মহিষ যখন শান্ত থাকে তখন সে খুবই ভালো। মানুষের বন্ধু হিসাবে কাজ করে। কিন্তু একবার ক্ষেপে গেলে আর রক্ষা নেই। তেমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ কোচবিহারের মোয়ামারির ভুল্লার বাজার এলাকায়।
আতঙ্কের ছড়িয়ে পড়ে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে। এক খ্যাপা মহিষের আক্রমণে এলাকার বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণীটি ভেঙেছে বেশ কয়েকটি বাইক ও টোটো গাড়ি। এছাড়া নষ্ট করেছে ভুট্টার ক্ষেত। তারপর কোনও ক্রমে প্রাণীটিকে আটক করে এলাকার মানুষ। বর্তমানে সময়ে সেই আটক হওয়া প্রাণীটিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। মাঠে কাজ করতে থাকা বেশ কিছু মহিলাকে আক্রমন করে সেই পাগলা মহিষ।
স্থানীয় বাসিন্দা রহমান জানান, একটি খ্যাপা মহিষ আচমকাই এলাকায় আসে। মহিষের আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া মহিষটি বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়।
খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় মানুষেরা পরে মহিষটিকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত স্থানীয়দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। মালিকের বাড়ি দিনাহাট পেটলা এলাকায়। মহিষের মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

