Saturday, March 14, 2026
- Advertisement -

এক নজরে বাজেট ২০২৫ – কী পেলো মধ্যবিত্ত মানুষ 

- Advertisement -

এক নজরে বাজেট ২০২৫ – কী পেলো মধ্যবিত্ত মানুষ

হাসি মুখে অষ্টম বার বাজেট পেশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সারা দিনের বাজেট ভাষণের পরে এক নজরে দেখে নিতে চাই এই নতুন বাজেট থেকে আমরা কী পেলাম!

* সিনিয়র সিটিজ়েনরা ১ লক্ষ টাকা পর্যন্ত করছাড়ের সুবিধা পাবেন।

* বছরে ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর না লাগে। বেতনভোগীদের ক্ষেত্রে এই লিমিট ১২ লক্ষ ৭৫ হাজার টাকা।

* প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’-র ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে ১.৭৫ কোটি কৃষক উপকৃত হবেন।

* কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়ানো হলো এ বছরের বাজেটে।

* প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’-র ঘোষণা করা হয়েছে বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে।

* গিগ ওয়ার্কারদের জন্য বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ই-শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাঁদের পরিচয়পত্র দেবে সরকার।

* SWAMIH প্রকল্পের ফান্ডে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ২০২৫ সালের বাজেটে।

* দেশের ৫০ পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পে জোর দিতেই এই উদ্যোগ।

* ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

সব মিলিয়ে বাজেট নিয়ে দ্বিমত পোষণ করেন বিজেপি ও বিরোধীরা। বিজেপি বলেছে ‘অসাধারণ বাজেট’ আর বিরোধীরা বলছে ‘দিশাহীন বাজে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments