এক নজরে রাজ্য বাজেট
ইতিমধ্যে পেশ হয়ে গেছে রাজ্য বাজেট। অর্থনীতির মানুষেরা এ বারের বাজেট নিয়ে যা প্রত্যাশা করেছিলেন, তা তেমনভাবে পূরণ হলো না। বাজেট থেকে যা উঠে আসলো –
* ৭০ হাজার আশা কর্মী ও ১ লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্ট ফোন দেবে সরকার। এই খাতে বরাদ্দ ২০০ কোটি টাকা।
* মহিলা, শিশুবিকাশ এবং সমাজকল্যাণ বিভাগের জন্য বাজেটে বিপুল বরাদ্দের ঘোষণা। অঙ্কটা ৩৮ হাজার ৭৬২.০৩ কোটি।
* বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে প্রাপকদের অর্থ নতুন করে বাড়ল না।
* গঙ্গাসাগর সেতু চার লেন করার জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য ৪.৭৫ কিলোমিটার।
* বাংলার বাড়ি’ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত ১৬ লক্ষ বাড়ি নির্মাণে ৯৬০০ কোটি টাকা বরাদ্দ করা হলো বাজেটে।
* বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন প্রকল্পের নাম ‘নদী বন্ধন’। এই প্রকল্পে বরাদ্দ ২০০ কোটি টাকা।
* পথশ্রী প্রকল্পে গ্রামে রাস্তা তৈরিতে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে।
* বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য। মোট প্রকল্প খরচ ১৫০০ কোটি টাকা। রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য বরাদ্দ ৫০০ কোটি।
* রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ল ৪ শতাংশ। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ৪ শতাংশ বর্ধিত DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীদের DA বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে রাজ্যের রাজস্ব ঘাটতি বেড়ে ৪৩২৬১.৬৭ কোটি টাকা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৮১৯৭২.৩৩ কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব বাজেটে। রাজ্যের নিজস্ব কর আদায় চারগুণ বেড়ে ৯০ হাজার কোটি টাকা হয়েছে বলে জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যে ২ কোটি চাকরি তৈরি হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও দাবি করেন, রাজ্যে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ।

