নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : সাত সকালে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে । মৃত যুবকের নাম তন্ময় মন্ডল । বয়স আনুমানিক ২৪ বছর । বাড়ি নিত্যানন্দপুর গ্রামে ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , বুধবার সকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তন্ময় মন্ডলের কিন্তু তার আগে এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । পরিবার সূত্রে জানতে পারা যায় , ঘরের ভেতর সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে তন্ময় । তবে ঠিক কি কারণে ওই যুবক আত্মঘাতী হলেন তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
যদিও এক প্রতিবেশী সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , মৃত ওই যুবক ভিডিও কলের মাধ্যমে গলায় দড়ি দেওয়ার দৃশ্য দেখিয়েছিলেন তার পরিচিত কোন একজনকে । তবে ঠিক এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে ইতিমধ্যেই সোনামুখী থানার পুলিশ তার তদন্ত শুরু করেছেন ।

