Saturday, February 7, 2026
- Advertisement -

এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জের, মাঠে ধান ঝাড়াইয়ের সময় ১১KV বিদ্যুতের তারে খড় জমা হওয়া বন্ধ করতে চাষীদের আবেদন বিষ্ণুপুর ডিভিশন-এর

- Advertisement -

এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জের, মাঠে ধান ঝাড়াইয়ের সময় ১১KV বিদ্যুতের তারে খড় জমা হওয়া বন্ধ করতে চাষীদের আবেদন বিষ্ণুপুর ডিভিশন-এর ।

টিভি২০বাংলা ডেস্ক :- WBSEDCL বিষ্ণুপুর ডিভিশন অধীনস্থ under Indus customer care center পক্ষ থেকে এলাকার সমস্ত চাষী ভাইদের কাছে একান্ত অনুরোধ, এই সময় মাঠ থেকে ধান কাটা ও ঝাড়াই এর সময় মেশিন গুলি থেকে বের হওয়া খড় যেন কোনো ভাবেই ১১ কে ভি বৈদ্যুতিক তারের উপর জমা না হয়। সেদিকে প্রত্যেকেই লক্ষ্য রাখুন। ওই খড় তারের উপর জমা হওয়ার ফলে বিদ্যুৎ পরিষেবা অনবরত বিঘ্নিত হচ্ছে। এর ফলে একদিকে যেমন সাব স্টেশন গুলির ক্ষতি হচ্ছে ঠিক তেমনই অন্যদিকে বৈদ্যুতিক তার কেটে মাঠের মধ্যে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় সকলকে সচেতন হওয়ার আবেদন জানানো হচ্ছে।

ইন্দাস স্টেশন ম্যানেজার কাঞ্চন দাস জানান , আমরা এ বিষয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছি এবং চাষীদের কাছেও এই বার্তা পৌঁছে দিতে চাইছি মাঠে ধান ঝাড়াই ইলেকট্রিক তার থেকে দূরত্ব বজায় রেখে কৃষিকাজ করে। তাতে ইলেকট্রিক পরিষেবা পেতেও কোনরকম সমস্যা হবে না এবং কোন রকম দুর্ঘটনাও ঘটবে না আগামীদিনে এ বিষয়ে আরো প্রচার করা হবে বলে তিনি জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments