Saturday, March 14, 2026
- Advertisement -

ঐতিহ্যের টানে তালগ্রামে পীর বাবার মিলন মেলা : এবার তারিখ বদল করে চৈত্র মাসে 

- Advertisement -

 

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ :— ঐতিহ্যের টানে তালগ্রামে পীর বাবার মিলন মেলা : এবার তারিখ বদল করে চৈত্র মাসে

মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ নম্বর ব্লকের অন্তর্গত তালগ্রামের বুড়ো পীর বাবার মাজারকে কেন্দ্র করে দীর্ঘ ৩৫-৪০ বছর ধরে চলে আসছে এক মিলন মেলা।

প্রতি বছর ১৭ই ফাল্গুন এই মেলা আয়োজিত হলেও, এবছর পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে এবং দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে গত ২৭শে পৌষ মেলা কমিটি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেলা কমিটির সদস্য তাজিমুল সেখ ও রুলু সেখ জানান, জনস্বার্থে ও মেলার ঐতিহ্য বজায় রাখতে এবছর উরস উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ই চৈত্র (ঈদের পর)।

উল্লেখ্য, এই মাজার ঘিরে রয়েছে এক অলৌকিক ইতিহাস; প্রচলিত আছে যে, পীর বাবা তাঁর ওযুর সময় মাজার সংলগ্ন কুয়ো নদীর জল ব্যবহার করতেন, যার ফলে নদী শুকিয়ে গেলেও ওই বিশেষ স্থানের জল আজও অমলিন।

শুধু গ্রাম নয়, বরং ভিন জেলা থেকেও হাজার হাজার মানুষ এখানে আসেন নিজেদের মনস্কামনা পূরণের আশায়। এলাকার সম্প্রীতি ও ভক্তির এই মেলবন্ধনে সকলকে আমন্ত্রণ জানিয়েছে মেলা কমিটি। মেলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারে 8777054760 / 9064032930 / 8388060523 / 7797045327 নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img
- Advertisment -

Most Popular

Recent Comments