মাধব দেবনাথ, নদিয়া : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় সাহিত্য কাব্য রচনা করেছিলেন, এই বাংলা ভাষা ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বজুড়ে। বিভিন্ন মনীষীরাও বাংলা ভাষায় সাহিত্য কাব্য রচনা করে নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আজ সেই বাংলা ভাষাকে অপমানের শিকার হতে হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই প্রতিবাদে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। এবার অনন্য চিত্র দেখা গেল নদীয়ার শান্তিপুরে। শুক্রবার ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন, তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করে করতে দেখা গেল বাঙালি বিদ্বেষের প্রতিবাদ।
শুক্রবার ভারী বৃষ্টিকে উপেক্ষা করেও নদীয়ার শান্তিপুর পৌরসভার রবীন্দ্র কাননে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। সেখানেই বাংলা ভাষার অপমান নিয়ে সরব হতে দেখা গেল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে। তাদের কথায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলায় সাহিত্য কাব্য রচনা করেছিলেন যার নাম রয়েছে জগৎজুড়ে, আজ সেই বাংলা ভাষাকে বারেবার অপমান হতে হচ্ছে।
দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যথেষ্টই রয়েছে বাঙ্গালীদের অবদান, তাহলে কেন এখন এত বাঙালি বিদ্বেষ। বাঙালিকে রক্ষা করার দায়িত্ব বাঙ্গালীদের। সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে রক্ষা করার স্বার্থে ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। আমরাও সেই পথে হেঁটে প্রতিবাদ চালিয়ে যাব আগামী দিনে।

