কলকাতার রাস্তায় কলকাতা পুলিশ বনাম সেনা, মঞ্চ খোলা নিয়ে বিতর্কের মধ্যেই ‘সংঘাত‘
পূজিতা দে, নিউজ ডেস্ক : মঙ্গলবার সকালে মহাকরণের সামনে সেনার ট্রাক আটকাল কলকাতায পুলিশ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়।
সোমবার সময়সীমা পেরোনোর পর নিজেদের তৎপরতায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছিলেন সেনা বাহিনীর একাংশ। ঠিক তার পরেরদিন, অর্থাৎ মঙ্গলবার সকালে সেই সেনার একটি ট্রাক আটকে দিলেন কলকাতা ট্রাফিক পুলিশ। রাইটার্স বিল্ডিংয়ের সামনে ট্রাক আটকায় পুলিশ। কিন্তু হঠাৎ কেন সেনার ট্রাক এইভাবে আটকে দেওয়া হল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনার ট্রাকটি ফোর্ট উইলিয়াম থেকে আয়কর ভবনের দিকে যাচ্ছিল। সেই সময় বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে আটকানো হয় সেনার ট্রাকটিকে। সূত্রের খবর, মোটর ভেহিক্যাল অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।
সূত্রের খবর, ওই ট্রাকের পিছনেই আবার আসছিল পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি। লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি। এই ওপর ওঠা অভিযোগের উত্তরে জওয়ানরা জানিয়েছেন, সিপির গাড়ি যে তাদের ট্রাকের পিছনেই ছিল এই ব্যাপারে তারা কিছুই জানত না।
এই সমস্যার ফলে দ্রুত হেয়ার স্ট্রিট থানায় পৌঁছায় সেনার দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। এখনও পর্যন্ত চলছে আলোচনা।

