নিজস্ব প্রতিনিধি, জয়পুর :- শিক্ষায় অগ্রসর বর্তমানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়পুর উত্তর ও দক্ষিণ চক্রের।তার নজির স্থাপন করেছেন বুদ্ধদেব দত্ত, বিমান চট্টরাজদের মতো রাষ্ট্রপতি ও শিক্ষারত্ন প্রাপ্ত দুই শিক্ষক।
কিন্তু এবার জয়পুরের আর একটি প্রাথমিক বিদ্যালয় ইন্দ্র নারায়ন প্রাথমিক বিদ্যালয় আধুনিক শ্রেণিকক্ষ উদ্বোধনের মাধ্যমে শুরু করলো স্মার্ট ক্লাসরুমের। ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্নুপুর মহকুমার এআই সিদ্ধান্ত বাবু, জয়পুর ব্লকের এআই সুস্মিতা বেসরা,জয়পুর দুই চক্রের এস আই অর্পিতা মহাপাত্র ও বিষ্নুপদ বাগচি এদের মতো বিশিষ্ট আধিকারিক।
উদ্বোধনের এই দিন সকাল দশটায় কম্পিউটার শিক্ষা কতটা জরুরি আধুনিক এই যুগে তা ছোটো ছোটো ছাত্রছাত্রীদের হাতে ব্যানার সহযোগে প্রচার চালিয়েছে এই বিদ্যালয় প্রধান শিক্ষক রাখাল বাবুর তৎপরতায় ও সহশিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায়।
সরকারী সার্কুলার মোতাবেক প্রতিমাসের অন্তিম মুহূর্তে কিশলয় ছাত্রছাত্রীদের জন্মদিন পালন হয়, সেই মাসে যাদের জন্ম দিন।
তবে এই স্মার্ট ক্লাসরুমের উদ্বোধনের আগে ও পরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছিল মঞ্চে, যেমন – নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও নাটক সহ একাধিক বিষয় নিয়ে।
রাজ্যের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদের হাতে স্মার্টফোন তুলে দিয়েছেন তাতে হচ্ছে অনেক অসামাজিক কার্যকলাপ , এই রকম প্রশ্নের উত্তর দিতে গিয়ে এস আই অর্পিতা সিং মহাপাত্র বলেন – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পজিটিভ চিন্তা ভাবনা করে দিয়েছেন কিন্তু তাতে করে খারাপ কাজে ব্যবহার হলে তাতে আমাদেরও নজর রাখা উচিত।
ইন্দ্র নারায়ন প্রাথমিক বিদ্যালয়ে এসে এতো সব আয়োজন দেখে এআই ও এস ধন্যবাদ জানিয়েছেন স্কুল প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক সহ প্রাক্তনীদের।
তবে জয়পুর ব্লকের এআই সুস্মিতা বেসরা বলেন – আমাদের জয়পুর ব্লকের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সবাই টিম ওয়ার্ক করেন আর সেই কারণেই একের পর এক সম্মাননা নিয়ে আসছেন বিশিষ্ট প্রতিভাবান শিক্ষকশিক্ষিকারা।

