কৃষ্ণপুর পোর্টটিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব নয় বছর ও অনূর্ধ্ব ১১ বছরের ফুটবল টুর্নামেন্ট
কৃষ্ণপুর পোর্টটিং ক্লাবের উদ্যোগে অনূর্ধ্ব নয় বছর ও অনূর্ধ্ব ১১ বছরের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দীর্ঘ দেড় মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট টি চলছিল। ২রা ফেব্রুয়ারি তার ফাইনাল অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টের অনূর্ধ্ব নয় বছরের ফাইনালে মুখোমুখি হল সাউথ দমদম ফুটবল একাডেমি,শরৎ সরণী বাণীচক্র ব্যান্ডেল। দুই দলের ক্ষুদে ফুটবলাররা অসামান্য ম্যাচ খেলল। সাউথ দমদম সাডেন ডেতে ম্যাচটি পরাজিত হলো।
অপর ম্যাচটি ছিল অনূর্ধ্ব ১১ সাউথ দমদম এর প্রতিপক্ষ ছিল আয়োজক ক্লাব কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এই ম্যাচে সাউথ দমদম এক শূন্য গোলে পরাজিত করেছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব কে। এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা ও স্থানীয় পৌর প্রতিনিধি।

